Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

দুমকির মর্তূজা চেয়ারম্যান বাড়িতে মেজবান আজ ঃ ১৫ হাজার লোকের বিশাল আয়োজন সম্পন্ন

শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১২

এম আমির হোসাইন , দুমকি প্রতিনিধি: উপজেলার আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা’র মায়ের মৃত্যুতে নিজ বাড়ি জলিশা গ্রামে বিশাল আয়োজনের সেই মেজবানী অনুষ্ঠান আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৫ হাজার লোকের খাবারের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন । সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজকরা এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন । উপস্থিত সকল লোকদের একত্রে বসিয়ে একবারে খাবার পরিবেশনের সেই পুরাতন পদ্ধতি এড়িয়ে প্রতি স্টলে ১ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন পৃথক ৪টি স্টল নির্মান এবং খাবার পরিবেশনের প্রয়োজনীয় পরিবেশক নিয়োগ করা হয়েছে । ফলে শৃঙ্খলাভাবে প্রতিবারে ৪ হাজার লোকের খাবার পরিবেশন করা যাবে । এছাড়াও রান্না ,আনা-নেওয়াসহ শৃঙ্খলা রক্ষায় প্রথক পৃথক কমিটিতে অসংখ্য লোক নিয়োগ করা হয়েছে  । গত একসপ্তাহ ধরে আয়োজন চলছে । স্টল নির্মান ও রান্নার কাজ গতকাল শনিবার রাতেই শেষ হয়েছে বলে আয়োজকরা জানান । দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার প্রায় ১৫ হাজার  লোক এ মেজবান অনূষ্ঠানে উপস্থিতির সম্ভাবনা রয়েছে ।  ##


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।