সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১২
স্টাফ রিপোর্টারঃ রবিবার সকাল ১০টায় এলএএম ইউনাইটেড মহিলা কলেজ মিলনায়তনে অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার (টারসান-সিএসও প্রকল্পের) উদ্যোগে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ বিষয়ক উদ্ভুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইচ কন্ট্যাক্টের এরিয়া কো-অর্ডিনেটর আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এলএএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যÿ কেএম এনায়েতুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার টিএইচও ডাঃ শ্রী রথীন্দ্রনাথ মজুমদার,
দুমকী উপজেলার টিএইচও ডাঃ মীর শহীদুল হাসান শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ফরিদপুর কমিউনিটি প্যারামেডিক ইনষ্টিটিউটের পরিচালক ডাঃ মোঃ শহিদুল ইসলাম। বক্তৃতা করেন সুইচ কন্ট্যাক্টের ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক আনিসুর রহমান মিন্টু প্রমুখ। সভায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিÿক, শিÿার্থী, অভিভাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা কমিউনিটি প্যারামেডিকে পড়াশোনার জন্য এ প্রজম্মের শিÿার্থীদের প্রতি আহবান জানান।