Wed05222013

Last update12:55:35 PM GMT

Bangla Font XP | MAC | IComplex

হাজীর হাটে ইয়েস গ্রুপের দুনর্ীতিবিরোধী পথনাটক "এসো দেশ গড়ি" প্রদর্শন

রবিবার, ২২ জানুয়ারী ২০১২

 

স্টাফ রিপোর্টারঃ সর্বসত্দরের মানুষের মাধ্যে দুনর্ীতিবিরোধী মনোভাব তৈরী এবং দুনর্ীতিবিরোধী সামাজিক আন্দোলনের চাহিদা সৃষ্টির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালীর উদ্যোগে ইয়ুথ এনগেইজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পথ নাটক পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি বৃহষ্পতিবার সকাল ১১:৩০টায় পটুয়াখালী সনাকের ইয়েস গ্রুপ হাজীর হাটে সহাস্রাধিক স্থানীয় জনতার সামনে পরিবেশন করেছে দুনর্ীতিবিরোধী পথ নাটক "এসো দেশ গড়ি"।
জনতার সামনে পরিবেশেত দুনর্ীতিরবিরোধী এই নাটকটিতে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের দুনর্ীতি ও তার প্রভাব এবং নাগরিক সমাজ কিভাবে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে পারে সে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। হাজীর হাটে পরিবেশিত নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
নাটকটিতে নেতৃত্বদেন পটুয়াখালী ইয়েসের সহ-সমন্বয়ক মো: খায়রুল ইসলাম সুজন অভিনয়ে ছিলেন ইয়েস সদস্য গাজী আল কাইয়ুম শুভ্রাঞ্জলী কর্মকার, মো: আতিকুল ইসলাম, অমর্ত্য দেব হালদার, ইব্রাহীম খন্দকার, ফাতেমাতুজ জোহরা, আমিনুল ইসলাম রিফাত, বিধান চন্দ্র দাস, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, মাহামুদ আলম সজিব, ফেরদৌস মিয়া, সোয়াইব ইসলাম ও সামর আহমেদ প্রমূখ।

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।