Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পবিপ্রবি'র সাথে যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের MOU চুক্তি সম্পন্ন

সোমবার, ০৭ মে ২০১২

পটুয়াখালী প্রতিনিধিঃ শনিবার ৫ মে বাংলাদেশ সময় রাত ৮টা এবং ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ৩টায় HEQEP PROJECT ‘ Capacity Development of Environmental Science and Disaster Management এর অধীনে স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় টক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ঊভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়৷ পবিপ্রবির পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন এবং যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মার্টিন হল এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন৷ এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে নব অধ্যায়ের সুচনা হবে৷ এ সময় অন্যান্যের মধ্যে স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজস্টার রেজিলিয়ান্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ডিলান্থি আমারাতুঙ্গা, প্রফেসর ড. উদয়নগনি কুলাতুঙ্গা, প্রফেসর ড. রিচার্ড হেইগ, পবিপ্রবির দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর আকম মোসত্মফা জামান উপস্থিত ছিলেন৷ পরে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণা কার্যক্রম ল্যাবঃ (Climate Change and Disaster Management Research Activities Lab) পরিদর্শনসহ অন্যান্য শিক্ষা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।