বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২
এম আমির হোসাইন,দুমকি: প্রতিনিধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বিদ্যাপীঠ "ঘাসফুল" বিদ্যালয়ের শুভ উদ্ধোধন করা হয়েছে ৷ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন৷ এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার মোঃ নওয়াব আলী, সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মিঞা মুন্না, ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষিকা তুলি, শিক্ষক জয়দেব মিস্ত্রী প্রমূখ৷ পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মধ্যে আইডি কার্ড ও টি শার্ট বিতরণ করেন৷
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যারা সমাজের অবহেলিত শিশুদের জন্য বিনা পয়সায় লেখা পড়ার সুযোগ সৃষ্টি করেছে এর চেয়ে মহত্ কাজ আর কিছুই হতে পারেনা৷ তিনি বলেন, প্রতিবছর একবার করে শিশুদের স্কুলের পোশাক দেয়া হবে এবং খাতা-কলম ও বই প্রদান করা হবে৷ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এই সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখায় সাহায্য করার আহবান জানান৷ পরে সৃজনী বিদ্যানিকেতনের পরিচালক ভাইস-চ্যান্সেলরের কাছে সৃজনী বিদ্যানিকেতনের ৫টি কক্ষ ব্যাবহারের জন্য খুলে দেন৷ শিক্ষকদের প্রতি আহবান জান উল্লেখ্য দুমকি উপজেলার সুবিধা বঞ্চিত গড়ীব ও অসহায় শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষাথর্ীদের উদ্যোগে প্রতিদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছে৷##