Mon05202013

Last update07:58:44 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

প্রবিতে একাডেমিক ভবনে তালা-প্রশানসিক ভবন ভাংচুর-বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত

  • পূববর্তী
  • 1 of 3
  • পরবর্তী
বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭ম সেমিষ্টারের ছাত্ররা সার্কটু্যরের দাবিতে একাডেমীক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে৷ আজ সকালে তারা ভাংচুর করেছে প্রশাসনিক ভবনের দরজা জানালা৷ আন্দোলনকারী ছাত্রদের নির্যাতনকারী শিক্ষকদের বিচার ও তাদের দাবি অনুযায়ী টু্যর আয়োজনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে৷ বেলা ১১টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনকারী ছাত্রদের সাথে আলোচনা করতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়৷ এসময় শিক্ষক ও ছাত্রদের মাঝে ধস্তাধস্তি হলে ছাত্রদের উপর শিক্ষরা নির্যাতন করেছে বলে ছাত্ররা অভিযোগ করেছে৷একাডেমীক ভবনে কৃষি অনুষদের ডিন প্রফেসর আকম মোস্তফা জামান সহ অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী আটকে আছে৷ সকল ক্লাস, পরিক্ষা সহ একাডেমীক সকল কার্যক্রম বন্ধ রয়েছে৷পরে ছাত্ররা মিছিল নিয়ে ভিসি অফিসের সামনে বিক্ষোভ করে৷ এসময় তারা অফিসের দরজা জানালা ভাংচুর করে৷ নির্যাতনাকরী শিক্ষক মাহমুদুল হাসান, গোপাল সাহা এর পদত্যাগ দাবি করেছে৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপাচার্য শিক্ষকদের নিয়ে জরুরী সভা করছেন৷বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি গেট বন্ধ করে দিয়েছে ছাত্ররা৷এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।