বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২
এম আমির হোসাইন , দুমকি প্রতিনিধি: বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও দুমকি উপজেলায় অন্তর্জাতিক মাতৃভাষা দিবষ পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। এ ছাড়া ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, পবিপ্রবি’র সাস্কৃকিত কেন্দ্র, আলোকতরী, উদীচী, পাঠচক্র, ধানসিড়ি, সাহিত্য পরিবার বৃত্ত, বাঁধন, ড্রিম প্রোডাকশন, শের-ই- বাংলা হল, এম কেরামত আলী হল, কবি সুফিয়াকামাল হল, সৃজনি বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পৃষ্পার্ঘ অর্পণ করে। সকালে একাডেমিক ভবনের সম্মুখ থেকে এক প্রভাত ফেরি কাম্পাসের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে কেন্দ্রী শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে এক আলোচনা সভায় প্রফেসর রবিউল হক এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড.
সৈয়দ সাখাওয়াত হোসেন। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম.মস্তফা জামান, প্রফেসর আবুল কাসেম চৌধূরী, প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার মো: নওয়াব আলী, প্রক্টর মোহাম্মদ আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জেহাদ পারভেজ, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মুন্না, গ্রান্থগারিক আনোয়ার হোসেন প্রমুখ। বিকাল ৪টায় কেন্দ্রীয় লাইব্রেরীরর সামনে বই মেলা ও সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে আলোকতরী ও উদীচীর শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুমকি উপজেলা প্রশাসনের উদ্্েযাগে সকালে র্যালী বের করা হয় । উপজেলা চেয়ারম্যান আলহ্জ্বা হারুন অর রশিদ হাওলাদার, নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদ্জ্জুামান. পুলিশ ইনচার্জ মোঃ শাহনেওয়াজ , প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহন করে । পরে উপজেলা মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয । ##