বুধবার, ০৫ সেপ্টেম্বর ২০১২
দশমিনা প্রতিনিধি: দশমিনা থানার দু'শ গজের মধ্যে উপজেলা যুবদলের দু'কমর্ীকে কুপিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ সসস্ত্র ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, গতকাল বুধবার সোয়া ১টায় উপজেলা সদর বাজার থেকে ফেরার পথে যুবদল কর্মী মোঃ হাসান জাহাঙ্গীর (২৫)কে টিএ্যান্ডটি'র সামনে কুপিয়ে মটোর সাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এরপর বাজার এলাকায় যুবদলের অপরকমর্ী মোঃ কাওসার আলম (২৭) কে কুপিয়ে জখম করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। গুরত্বর আহত অবস্থায় জাহাঙ্গীর ও কাওসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জাহাঙ্গীর জানায়,সসস্ত্র ক্যাডার মোঃ রিপন ওরফে টোকাই রিপন, মোঃ সুজন, ছাত্রলীগের মোঃ রাকিব ও ক্যাডার সহ ১০/১২ জন আতর্কিত হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে।