শনিবার, ২৮ এপ্রিল ২০১২
দশমিনা প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর নিখোঁজ ও গ্রেফতার হওয়া পটুয়াখালী যুবদলের আহবায়ক মোঃ মশিউর রহমান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকমর্ীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ঝড়-বৃষ্টি মধ্যে পুলিশ প্রহরায় বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশ পালন করে৷ বিএনপি নেতা প্রভাষক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আমীন প্যাদা, যুবদলের সাগঠনিক সম্পাদক শামীম খান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, বিএনপি নেতা কাজী কবির আহম্মেদ, খলিলুর রহমান মোল্লা, শাওন, সোহেল, নাহিদ, সুরুজ ও আরিফ প্রমূখ৷