সোমবার, ২৩ এপ্রিল ২০১২
দশমিনা প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২য় দিনে হরতাল পালিত৷ সরকার দলীয় ক্যাডার কতর্ৃক বিএনপি সমর্থিত বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট৷ আওয়ামী-বিএনপির নারী পুরুষসহ আহত- ১২৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ মোতায়ন করা হয়েছে৷জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে হরতালের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল ৮টায় সংঘর্ষ হয়৷ এতে ইউনিয়ন বিএনপি নেতা
মোঃ হারুন মোল্লা, যুবনেতা কাওসার, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, শুভ, আওয়ামীলীগের মিল্টন, কবির মোল্লা, কবির সদর্ার, রাসেল হাওলাদার, বাদশা, রেজাসহ ১০ জন আহত হয়৷ আমতলায় আওয়ামী নেতা-কমর্ী আহতর খবরে উপজেলা সদর থেকে ক্যাডার বাহিনী গিয়ে ১৫টি দোকান, বিএনপি অফিস ও বিএনপি সমর্থিত বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট চালায়৷ এতে বিএনপি নেতা মোমিনের স্ত্রী কাকলী ছেলে ইডেন (১২) আহত হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ মোতায়ন করা হয়৷