রবিবার, ২২ এপ্রিল ২০১২
দশমিনা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রিয় কমিটির ঘোষিত হরতালের অংশ হিসেবে পটুয়াখালীর দশমিনায় বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমূখী লাড়াইয়ে ২০ দোকানসহ ১০ মোটর সাইকেল ভাংচুর৷ দফায় দফায় হামলায় আহত ১২৷ পুলিশ এ্যাসল্টে বিএনপির ১০ নেতাকমর্ী আটক৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন৷ জানা যায়, হরতাল সমর্থনে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকমর্ীরা সকাল থেকে হরতাল সফল করার জন্য পিকেটিং শুরু করে৷ হরতালের বিপক্ষে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা নেতাকর্মীরা বন্ধ থাকার দায়ে প্রায় ২০টি দোকান ও বিএনপি সমর্থিত ব্যাক্তিদ্বয়ের ১০টি মটর সাইকেল ভাংচুর করে৷ এতে উপজেলা সদর বাজারসহ জন গুরুত্বপূর্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থতি নিয়ন্ত্রনে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়৷ শনিবার রাতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়৷ এ সময় আওয়ামী ক্যাডাররা হামলা চালিয়ে বিএনপি অফিস ও ২টি দোকান ভাংচুর করা হয়৷ ত্রিমূখী হামলা সংঘর্ষে বিএনপির ৯ ও ছাত্রলীগের ২
নেতা-কর্মীসহ ১ পুলিশ কনেষ্টবল আহত হয়৷ ঐ রাতেই বিএনপি সিনিয়র নেতাকমর্ীর সমন্বয়ে হরতাল সফল করার উদ্দেশ্যে দশমিনা হাইস্কুল মাঠে এক গোপন বৈঠক মিলিত হয়৷ এ সময় এসআই হাসনাইন পারভেজ এর নেতৃত্বে পুলিশের একটি বহর মিটিংয়ে অংশ নেয়া নেতাকমর্ীদের ঘিরে ফেলে এবং বিএনপি সভাপতি কাওসার আলম রহিম ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমানকে বাদ দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন মোল্লা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির মিলন, যুবদলের জায়েদ মোল্লা, ছাত্রদল সভাপতি মোঃ আল-আমীন মোল্লা, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সাকুরসহ ৭ নেতাকমর্ী গ্রেফতার করে৷ অপরদিতে হরতালে পিকেটিং ও যানবাহনে অগি্নসংযোগ এর চেষ্টা করলে মোঃ আমীন ব্যাপারী, বাবুল ও মোঃ আলী সরদার নামক ৩ পিকেটার আটক হয়৷ পুলিশ এ্যাসল্টে দশমিনা থানায় গ্রেফতারকৃত ৭ নেতাকমর্ীসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসমী করা হয়৷ আহত ছাত্রদলের জুয়েল আমীন প্যাদা, যোবায়ের হোসেন আক্কাস, ইকবাল বশির, মাসুদ রানা মিরাজ, যুবরাজ, শাওন, আনোয়ার হোসেন আনু, বশার, খোকন প্যাদা অভিযোগ করে বলেন গ্রেফতারের ভয়ে হাসপাতালে চিকিত্সা নেয়া সম্ভব হচ্ছে না৷ অপরদিকে ছাত্রলীগের রেজাউল, আরিফ ও পুলিশের কনেস্টবল সুলতান আহাম্মেদ গুরুত্বর আহত হয়৷ আহত সুলতানকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷