Thu05232013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

দশমিনায় শুরম্ন হচ্ছে সমবায় বাজার

শুক্রবার, ২০ এপ্রিল ২০১২

দশমিনা প্রতিনিধি: ভোক্তা ও উত্‍পাদনকারীর স্বার্থ রক্ষায় সিন্ডিকেটের দৌরাত্ম কমাতে ও পটুয়াখালীর দশমিনা উপজেলার নিম্নআয়ের ভোক্তাদের সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে সমবায় ভিত্তিক বাজারজাতকরণ পদ্ধতি শুরম্ন হচ্ছে৷ বৃহস্পতিবার উপজেলার আরজবেগী বিকাল ৩টায় প্রতিভা ভোগ্যপন্য সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে আয়োজিত ভোক্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়৷উপজেলা সমবায় দপ্তরের সঃ পরিদর্শক মোঃ ইকবাল হোসেন জানায়, রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়সহ জনবহুল এলাকায় পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কানত্মি মজুমদার এর নির্দেশনায় সমবায় বাজার স্থাপন করা হবে৷ এসব বাজার বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে পরিচালনা করার সিদ্ধানত্মানুসারে দশমিনায় প্রতিভা ভোগ্যপন্য সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনের পাশাপাশি গ্রামীণ কৃষি অর্থনীতিতে ইতিবাচক সৃষ্টির প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে৷ ভোক্তাদের সাথে মতবিনিময় সভায় সমিতির সভাপতি গোপাল চক্রবতর্ীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিবাহর্ী পরিচালক ডাঃ ঈশ্বর চন্দ্র শীল, প্রেস ক্লাবের কোষাধৰ সাংবাদিক নিপুণ চন্দ্র, সাংবাদিক মোঃ কামরম্নল ইসলাম সোহাগ, মোঃ নাসির উদ্দিন, পরেশ চন্দ্র শীল, মিনতি রানী প্রমূখ৷ মুক্ত আলোচনায় ভোক্তারা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা কামনা ও বাজারের স্থান নির্বাচনের ক্ষেত্রে যাতে খেলার মাঠসহ জনকল্যাণকর কোনো প্রতিষ্ঠান জরিপে না আসে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।