বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১২
দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার এক গৃহবধুকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার হুমকি দিয়েছে যৌতুকলোভী স্বামী।জানা যায়, উপজেলার বগুরা গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে সুখি বেগমের ২০০৮ সালে পার্শবর্তী বাউফল উপজেলার করপূরকাঠী (তেরঘর) গ্রামের হারম্নন রাড়ীর ছেলে আবুল খায়েরের সাথে বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক কন্যা সন্ত্মান রয়েছে। নেশাখোর খায়ের যৌতুকের জন্য বিয়ের পর থেকে সুখিকে অব্যাহত নির্যাতন করে আসছে। যৌতুকের টাকা দিতে না পারায় বৃহস্পতিবার দিবাগত রাতে
নেশাখোর খায়ের তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শশুর আবুল হোসেন এর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খায়েরের শশুর আবুল হোসেন বান্দরবনে থাকেন। ঘটনার সময় সুখি ও তার মা ফরিদা বেগম অসুস্থ নানা লালু সিকদারকে দেখতে যাওয়ায় খালি ঘরে জামাই খায়ের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। অগ্নিকান্ডে সংসারের যাবতীয় পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার পরের দিন জামাই খায়ের মোবাইলে অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে শালিকা মৌসুমীর কাছে যৌতুকের ৫০হাজার টাকা অতিশীঘ্রই না পাঠালে তোর বোনের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। এই ঘটনার পর খায়ের এর শাশুরী ফরিদা বেগম বাদী হয়ে জামাই খায়েরসহ ৩জনের বিরম্নদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন।