বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: সারাদেশের সাংবাদিকদের সাথে একাত্ত্বতা ঘোসনা করে সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাউফলে আজ বুধবার সকাল ১১টার সময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। স্থানীয় সংবাদ কর্মীরা বাউফল থানার সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের
করে বাজার ব্রিজ হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে পৌঁছে জাতির জনকের প্রতিকৃতির সামনে মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করে। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটি সভাপতি কামরুজ্জামান বাচ্চু, প্রেসকলাব সাধারন সম্পাদক এবিএম মিজানুর রহমান, জিতেন্দ্রনাথ রায়, বাউফল যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। ###