সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১২
আল-আমিন,বরগুনাঃ বরগুনায় বৃহস্পতিবার দুপুরে বালিকা বিদ্যালয় সড়কে নব নির্বাচিত মেকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতিকে কুপিয়ে আহত করেছে নির্বাচনে পরাজিত সভাপতি প্রাথর্ীর ছেলে৷ মেকার সমিতির সদস্যরা জানায়,গত ২৭ আগস্ট মেকার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ নির্বাচনে নব নির্বাচিত সভাপতি আব্দুল কাদের মেকারের সাথে সভপতি পদে প্রতিদ্বন্ধীতা করেন বারেক মেকার ৷ এবং হাড্ডা হাড্ডি লড়াইয়ে মাত্র ৭ ভোট ব্যবধানে ফুটবল মার্কায় কাদের মেকার জয় লাভ করেন৷ ফলাফল ঘোষনার পরে তাত্ক্ষনিক কোন সংঘর্ষ না হলেও বৃহস্পতিবার দুপুরে বারেক মেকারের ছেলে সেহাগ মেকার কাদের মেকারের দোকান জনতা মাইক সার্ভিসে এসে তাকে টেনে হিচরে রাস্তায় নিয়ে আসে এবং সেখানে বাক বিতর্কের এক পর্যায়ে কুপিয়ে আহত করে ৷ এ সময় আস পাশের লোকজন ছুটে আসলে সোহাগ দৌড়ে পালিয়ে যায়৷ আহত অবস্থায় কাদের মেকারকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার বরিশাল হাসপাতালে পাঠায়৷ এ ঘটনায় এখোনো কোন মামলা করা হয় নি৷


