রবিবার, ০৫ আগস্ট ২০১২
আল-আমিন, বরগুনাঃ বরগুনায় শনিবার বিকেলে সদরের পঃধূপতি গ্রামের বসত ঘরের মধ্যথেকে ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলনত্দ লাশ উদ্ধার করেছে বরগুনা সদর থানা পুলিশ। প্রতক্ষদর্শিরা সুত্রে জানা যায়, খাদিজা ধূপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। খাদিজাকে বাড়িতে রেখে সকালে মা-বাবা তার চাচার বাড়ি বেড়াতে যায়। খাদিজার মা-বাবা বিকেলে বাড়িতে ফিরে মেয়ের ঝুলানত্দ লাশ দেখতে পায় । অতিরিক্ত পুলিশ সুপার ও বরগুনা সদর থানার অফিসার্স ইন চার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন।খাদিজার মা-বাবা খাদিজাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে দাবী করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।


