রবিবার, ২৯ এপ্রিল ২০১২
আল-আমিন, বরগুনাঃ বরগুনায় চুরি হওয়া ১ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কর সহ ২ জনকে শনিবার মধ্যরাতে আটক করেছে বরগুনা থানা পুলিশ৷পুলিশ জানায়,গত ২৪ এপ্রিল বরগুনা চিফ জুডিশিয়াল আদালতের নাজির আকতার হোসেনের বাসায় একটি চুরি হয়৷ এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করলে জিজ্ঞাসা বাদের জন্য তার বাসার কাজের লোক পারুলের ৫ দিনের রিমান্ড
মঞ্জুর করে আদালত৷ পরে পারুলের কথামত শনিবার মধ্যরাতে অভিজান চালিয়ে শহরের টাউনহল এলাকার অবসর প্রাপ্ত পুলিশ রফিক মিয়ার বাড়ির কলা গাছের নিচ থেকে চুরি হওয়া ৭ ভরি স্বর্ণ ও নগত ১ লক্ষ টাকাসহ চুরির সাথে সংস্লিষ্ট তাহেরকে আটক করে পুলিশ ৷তাহের বরগুনা জিফজুডিশিয়াল আদালতের ডিসপাস রাইটার(রানার )হিসেবে কাজ করে বলে জানা গেছে


