বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২
আল-আমিন,বরগুনাঃ বরগুনায় ধর্মকে পূজি করে ঝার-ফুক ও কু সংস্কারের চিুকত্সক কবিরের নামে বুধবার বরগুনার বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যানা যায়,ভন্ড হুজুর কবির পেটে ব্যাথা,বাত,ইদুর ও সাপে কামরানো,অন্ত সত্তা মহিলাদের ছেলে সন্তান লাভ সহ বিভিন্ন ধরণের অসুখ-বিসুখের জন্য পানি পড়া,সুতা পড়া সহ বিভিন্ন তাবিজ দিয়ে আসছিলেন৷ শুধু এই প্রতারনাই না তিনি মহিলাদের কু প্রস্তাবও দিতেন৷গত মঙ্গলবার কু প্রস্তাবে রাজি না হওয়ায় সাজেদা নামের এক অন্ত সত্তা মহিলাকে কুপিয়ে আহত করেন এই ভন্ড হুজুর কবির৷আহত সাজেদা জানায়,কিছুদিন আগে ভন্ড হুজুর কবিরের কাছে ইদুরে কামরানোর চিকিত্সা নিতে
যান সাজেদা৷ এ সময় ঝার-ফুকের মাধ্যমে তার চিকিত্সা সুরু করেন তিনি৷ ঝার ফুকের এক পর্যায়ে ফু এর পরিবর্তে হুজুরের মুখ গিয়ে পরে সাজেদার গালে ৷ এবং সাজেদাকে তিনি কু প্রস্তাব দেন৷ এই ঘটনা সাজেদা জন সম্মুক্ষে বলে দিলে সাজেদাকে প্রাণ নাসের হুমকি দেন৷ এবং গত মঙ্গলবার সাজেদার বাড়িতে ডকে ধারালো চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে আহত করেন সাজেদাকে৷ আহত অবস্থায় সাজেদাকে মহিলা সংস্থার লোকজন উদ্ধার করে বরগুনা সদর থানায় ভর্তি করেন৷ এবং এ বিষয়টি নিয়ে বামনা থানায় ৪৪৭,৩২৩,৩২৪,৩২৬,৩৫৪,৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়৷ যার মামলা নং ১১/১২৷


