শনিবার, ২৮ এপ্রিল ২০১২
মোঃ সালাহউদ্দিন,বামনা প্রতিনিধিঃ আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিতে হবে৷ শিক্ষায় সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা কার্যকর করে বিশ্বমানের শিক্ষা কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে এ দেশকে দক্ষ মানুষের দেশ হিসেবে গড়ে তুলতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি৷ এ জন্য সকলের মতামতের ভিত্তিতে একটি কার্যকর শিক্ষানীতি আমরা প্রণয়ন করেছি৷ এ শিক্ষানীতিতে সমগ্র জাতির আশা আকাঙ্খার প্রতিফলন রয়েছে বলে এ নিয়ে কোন বিতর্ক নেই৷ এ শিক্ষানীতি কোন দলীয় শিক্ষানীতি নয়৷ এ নীতিতে দেশের আত্মবিশ্বাসী মানুষ একদিন জাতি গঠনের লড়াইয়ে জিতবে৷ আমরা দারিদ্র মুক্ত,নিরক্ষর মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর মাননীয় শিক্ষা মন্ত্রী নূরম্নল ইসলাম নাহিদ গতকাল শনিবার দুপুরে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় নব নির্মিত শহীদ স্মৃতি সত্মম্ভ "চির উন্নত শির" আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন৷ শিক্ষা মন্ত্রী বলেন,আমরা নিজেদের পায়ে দাড়াতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছি৷ আমাদের শহীদ মিনার
আর স্মৃতিসত্মম্ভ বিরাট শক্তির উত্স হয়ে যুগযুগ ধরে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে৷ নতুন প্রজন্মে এ স্মৃতির মিনার ধারণ করেই এ দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নেবে৷ এজন্য আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি৷ ছোট দেশ, বিশাল জনগোষ্ঠি আর অতি দরিদ্রর দেশ বিদেশী ঋণে জর্জরিত থাকলে এ দেশ এগিয়ে যাবেনা৷ আমাদের নিজেদের পায়ে দাড়াতে হবে৷ আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি, দেশ সমৃদ্ধ করবো বলে৷ এ লড়াই থেমে যায়নি৷ আমরা প্রতিনিয়ত দেশ বিদেশের অপশক্তির বিরুদ্ধে লড়ছি৷ তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মত দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষে শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই৷ এজন্য আমরা দেশের শিক্ষক সমাজকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর৷ শিক্ষকদের সকল সমস্য আমরা গুরম্নত্বের সঙ্গে দেখে শিক্ষকদের সবার চেয়ে বেশী সম্মানী ও মর্যাদা দিতে চাই৷ এরাই আমাদের দেশ নির্মাণের মূল নিয়ামক৷ মহত পেশার এই মানুষের জন্য আমরা আলাদা বেতন কমিশন গঠন করে দেশকে বিশ্বমানের শিক্ষায় উন্নীত করতে চাই৷ কারন তারাই পারবে মানুষের নৈতিক মূল্যবোধ,দেশপ্রেমিক ও পরিপূর্ণ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে৷বামনার ডৌয়াতলা কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেনের সভাপতি্বতে অনুষ্ঠিত শহীদ স্মৃতিসত্মম্ভ উদ্বোধন ও কলেজের রজত জয়নত্মী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. নোমান উর রশীদ, বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর,ফারিয়া লারা ফাউন্ডেশনের সভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু ও বাং লাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যাটোর্নি জেনারেল এ্যাডভোকেট হারম্নন অর-রশীদ প্রমূখ৷


