Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

আমতলীতে কৃষি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১২

এনসানী আল মামুন: আমতলীর আজিমপুর বাজারে কুকুয়া কৃষি ব্যাংক শাখা স্থানান্তরের প্রতিবাদে শনিবার সকালে আজিমপুর বাজারের ব্যবসায়ী ও হাজার-হাজার গ্রাম বাসী মানববন্ধন করেছে৷জানাগেছে ১৯৮৪ সালে কুকুয়া কৃষি ব্যাংক শাখাটি উপজেলার কুকুয়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়নের কৃষকদের স্বার্থে আজিমপুর বাজারে খোলা হয়৷ সমপ্রতি কৃষি ব্যাংকের উধর্্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুকুয়া আজিমপুর বাজার থেকে ১ কিলোমিটার দূরত্বে সাহেববাড়ী বাস স্টান্ডে শাখাটি স্থানান্তর করার উদ্যোগ নেয়া হয়৷ এর প্রতিবাদে জনগন শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১ পর্যন্ত আজিমপুর বাজারে মানববন্ধন করেছে৷ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন তালুকদার, তৈয়ূবুর রহমান, মজিবুর রহমান, জালাল উদ্দিন, গোলাম ফারুক, রাহাত তালুকদার প্রমুখ৷বক্তারা বলেন ২৮ বছর পূর্বে আজিমপুর বাজারে কৃষি ব্যাংকের এ শাখাটি খোলা হয়৷ এ ব্যাংকটিকে ঘিরে এখানে বিশাল বাজার গড়ে উঠেছে৷ এখানে রয়েছে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাধ্যমিক- প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ কার্যালয়৷ উধর্্বতন কতর্ৃপক্ষের কাছে শাখাটি স্থানান্তর না করার জন্য জোর দাবী জানান৷উল্লেখ্য গত শুক্রবার সকালে শাখা স্থানান্তরের জন্য ব্যাংক ষ্টাফরা মালামাল আনতে যায়৷ এ খবর দ্রুত ছড়িয়ে পরলে শত-শত মানুষ এতে বাঁধা দেয়৷ এক পর্যায়ে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে ১০ জন আহত হয়৷ সরেজমিনে গিয়ে দেখাগেছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) স্থানীয় জনগন শাখাটি পাহারা দিচ্ছে৷শাখা ব্যাবস্থাপক এমএ জব্বার মিয়া জানান এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে৷ এ মূহুর্তে শাখা স্থানান্তরের কাজ বন্ধ রাখা হয়েছে৷ বিষয়টি উধর্্বতন কতর্ৃপক্ষকে জানিয়েছি৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।