সোমবার, ৩০ জুলাই ২০১২
এনসানী আল মামুন: আমতলীতে বেসরকারী সংস্থায় চাকুরী দেয়ার নামে প্রতারনা করতে গিয়ে তিন প্রতারক জনতার হাতে ধরা পরেছে। এরা হচ্ছেন সারোয়ার ডাকুয়া (৩২),মোঃ জহিরুল ইসলাম (২১) ও বেল্লাল (২৫)। এদের বাড়ী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।জানা গেছে মানব হিতৈষী সংস্থা এবং রূপালী দারিদ্র বিমোচন সংস্থা নামের এনজিওতে আমতলী উপজেলার ১৪ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একজন করে ওয়ার্ড কর্মী ও প্রতি ইউনিয়নে একজন করে সুপারভাইজার নিয়োগের জন্য শনিবার সকালে বকুলনেছা মহিলা কলেজ সড়কের "জাহানারা মঞ্জিল" তাদের অস্থায়ী অফিসে বসে নিয়োগ বানিজ্য শুরু করে। চাকরী প্রার্থীরা অভিযোগ করেন মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বোর্ডের এ কর্মকর্তারা চাদাঁ দাবী করলে তাদের বিষয়টি সন্দেহ হয়। তাৎক্ষনিক চাকরী প্রার্থীরা বিষয়টি সংবাদ কর্মী ও আমতলী থানায় অবগত করলে পুলিশ ও সাংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে যায়। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মর্কর্তা বাবুল আখতার জানান প্রতারক তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এরা যদি নিয়োগের বৈধ কাগজপত্র না দেখাতে পারলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে প্রকল্প সম্মন্বয়কারী জামাল হোসেন জানান তাদের সংস্থাটি সমাজ সেবা অধিদপ্তরে নিবন্ধন ভূক্ত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তিনি আরো বলেন এ তিন জনকে "বেইস লাইন সার্ভে" জন্য পাঠানো হয়েছে। তারা নিয়োগ বানিজ্য করছে কি না আমি জানি না।