Tue06182013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

আমতলীতে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

মঙ্গলবার, ০১ মে ২০১২


এনসানী আল মামুন :বিএনপিসহ ১৮ দলের ডাকা আহুত ২ দিনের হরতালের দ্বিতীয় দিন সোমবার বরগুনার আমতলীতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে৷ হরতালের সমর্থনে কোন বিএনপি নেতা-কমর্ীদের মাঠে পিকেটিং করতে দেখা যায়নি৷ তবে ক্ষমতাসীন দলের নেতা-কমর্ীরা মাঠে ছিল৷ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ থাকলেও ২টার পরে দোকান পাট খুলেছে৷ স্কুল- কলেজ, ব্যাক-বীমা ও অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম৷ শহরে সকাল থেকে রিক্্রা-ভ্যান চলাচল করছে৷ অভ্যান্তরিন রুটে ছোট যানবাহন চলাচল করলেও আমতলী-পটুয়াখালী-কলাপাড়া-তালতলী-বরগুনাসহ দূরপাল্লার রুটে কোন বাস চলাচল করেনি৷ আইন শৃংঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।