রবিবার, ১৫ এপ্রিল ২০১২
এনসানী আল মামুন,আমতলী প্রতিনিধি:বরগুনার আমতলী পৌর শহরে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সমস্ত ওষুধ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে৷গত বুধবার সন্ধ্যায় আল-আমিন মেডিকেল হলে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রেনেটা ওষুধ কোম্পানীর প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে ঐ প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন বিশ্বাস ও তার ছোট ভাই মামুন বিশ্বাসের সাথে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে৷ এ ঘটনায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমান বাদী হয়ে
২ জনকে আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করে৷ পুলিশ এ মামলার আসামী শনিবার মামুন বিশ্বাসকে গ্রেফতার করেছে৷ মামুন বিশ্বাস গ্রেফতার হওয়া ও মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী ড্রাগ ও কেমিষ্ট সমিতির আহবানে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমতলী পৌর শহরের সমস্ত ওষুধের দোকান বন্ধ ছিল৷এদিকে ড্রাগ ও কেমিষ্ট সমিতির সভাপতি জাকির হোসেন বিশ্বাস শনিবার রেটেনা আমতলী প্রতিনিধি মাহবুবুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন৷এ ব্যাপারে আমতলী থানার ভাপ্রাপ্ত পুলিশ কর্মকতর্া (তদন্ত) শাহ আলম মিয়া জানান মাহবুবুর রহমানের মামলা গ্রহন করা হয়েছে৷ জাকির হোসেন বিশ্বাসের আবেদনটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করা হয়েছে৷