বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
আল-আমিন, বরগুনাঃ বরগুনার আমতলি ঘোপখালী আল-আমিন দাখিল মাদ্রাসা ও ঘোপখালী বাজারের দোকানে মঙ্গলবার রাতে এক দুর্ধষ চুরি ঘটে।মাদ্রাসার সুপার এ কে এম ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে মাদ্রাসার তিনটি আলমারীর তালা ভেঙ্গে প্রায় ১১ হাজার টাকা এবং ঘোপখালী বাজারের ছয়টি দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকা ও ভিবিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানা পুলিশ ঘটনস্থল পরিদর্শন করে ও মামলার প্রস্তুতি চলছে।