বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২
উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: বাউফল পৌরসভা নির্বাচনের সাধারন কাউন্সিলর পদের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে৷বাউফল নির্বাচন কমিশন অফিস সহকারী মোঃ সিদ্দিকুর রহমান জানান, আজ বৃহস্পতিবার নির্বাচনী হলফ নামায় ফৌজদারী মামলার তথ্যগোপন করায় প্রার্থীদের মনোনয়োন
পত্র যাচাই-বাছাই শেষে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবুল কালাম আজাদ ওই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের ঘোষনা দেন৷ এরফলে বাউফল পৌর নির্বাচনে যাচাই-বাছাইয়ে টিকে যাওয়া মেয়র পদে ৫, সাধারন কাউন্সিলর পদে ৩৫, ও সংরৰিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন৷ তফসিল অনুযায়ী ২ মে প্রার্থীতা প্রত্যাহার ও ২২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷