উত্তম কুমার, বাউফল প্রতিনিধি :
আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনে ২৪ এপ্রিল মনোনয়োন পত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৩২ এবং সংরৰিত মহিলা কাউন্সিলর পদে ১২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়ন জমা দেয়ার প্রার্থীরা হলেন, (প্রাক্তন মেয়র) কাজী ফরিদুজ্জামান টিপু, গোলাম কিবরিয়া পান্নু, জিয়াউল হক জুয়েল এবং নিজাম উদ্দিন খান। তদানুযায়ী ২৫/২৬ এপ্রিল প্রার্থীতা যাচাই-বাছাই ও ২ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। আগামী ২২ মে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০১ সালে ৩.১৭৫ কিলোমিটার আয়তন ও প্রায় সাড়ে ৭ হাজার ভোটার নিয়ে
বাউফল পৌরসভা গঠিত হয়েছিল। ২০০৬ সালের ২৪ আগষ্ট এ পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৮ জানুয়ারী পৌরসভার মেয়াদ উত্তির্ণ হয়। এবারের নির্বাচনে ৩.১৭৫ কিলোমিটার আয়তন পৌরসভায় ৭ হাজার ৪ শ' ৯৮ জন ভোটার রয়েছেন।
বাউফল পৌর নির্বাচনে মেয়র পদে ৪ ও কাউন্সিলর ৩২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়ন জমা
বুধবার, ২৫ এপ্রিল ২০১২