Thu06202013

Last update05:20:48 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

বাউফল পৌরসভা নির্বাচন আচরন বিধি লংঘনের অভিযোগ

সোমবার, ২৩ এপ্রিল ২০১২

 

বাউফল প্রতিনিধি:আচরন বিধি লংঘন করলেন সরকার দলীয় জাতীয সংসদের হুইপ আসম ফিরোজ এমপি৷ আজ সোমবার সকালে তিনি পতাকাবাহি গাড়ি চরে সরাসরি চলে আসেন বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডে (বাংলাবাজার) নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারম্নকের বাসায়৷ এসময় প্রোটকল ছিল তার সাথে৷ আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে তিন জন প্রাথর্ী থাকায় ফয়সা করতে তিনি আসেন ওই বাসায়৷ এরপর ডেকে আনা হয় এলাকার ২৫জন গন্যমান্য ব্যক্তিকে৷ গোপনে ভোট নেয়া হয় তাদের৷ এতে মোঃ আনিচুর রহমান সর্বাধিক ভোট পেলে হুইপ আসম ফিরোজ এমপি আওয়ামী লীগ সমথর্ীত প্রাথর্ী হিসাবে তার নাম ঘোষনা করেন৷ ওই দিন সকাল সাড়ে ৯ টায় তিনি ওই ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারম্নকের বাসায় আসেন এবং সাড়ে ১০টায় তিনি ওই বাসা থেকে চলে যান৷ এর আগের দিন রবিবার হুইপ আসম ফিরোজ এমপি বাউফল ডিগ্রী কলেজে গর্ভনিং বডির সভায় শিৰকদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়াগেছে৷ বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও মেয়র প্রাথর্ী জিয়াউল হক জুয়েল অভিযোগ করেন, হুইপ আসম ফিরোজ যে ভাবে আচরন বিধি ভঙ্গ করে তার সমথর্ীত প্রাথর্ীদের পৰে প্রচারনা চালাচ্ছেন, তাতে শানত্মিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে৷ এ ব্যাপারে সহকারী রির্টানিং অফিসার ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের কোন অভিযোগ তিনি পাননি৷ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবেন৷ উলেস্নখ্য, আগামী ২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।