সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১২
বাউফল প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগে আলী আকবর (২৫) নামের এক মসজিদের ঈমামকে আটক করা হয়েছে। আজ বৃস্পতিবার ওই ঈমামকে বিলবিলাস বাজার থেকে আটক করে ছাত্রীটির আতি্বয় স্বজনরা।
জানাগেছে, বাউফলের মদনপুরা ইউনিয়নের মদনপুরা গ্রামের মমিন মিস্ত্রীর ছেলে মাওলানা আলী আকবর একই ইউপির দ্বিপাশা গ্রামের একটি মসজিদে ঈমামতি করত। পাশাপশি স্থানীয় আবুল মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে মরিয়মকে (১৬) প্রাইভেট পড়াতো। একপর্যায়ে দু'জনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আলী আকবর ওই ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলে সে ৪ মাসের অনত্দঃসত্বা হয়ে পরে। এ বিষয়টি জানাজানি হয়ে গেলে ঈমাম আলী আকবর ঘটনার দিন সকালে ওই মসজিদ থেকে পালিয়ে যাওয়ার সময় বিলবিলাস বাজার থেকে ছাত্রীটির আত্মীয়-স্বজনরা তাকে আটক করে। আলী আকবর বিবাহিত ও এক সনত্দানের জনক। বর্তমানে তাকে ওই বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদে আটকে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যনত্দ (বিকাল সাড়ে ৫টা) স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি আপোষ ফয়সার চেষ্টা চালাচ্ছে।