বুধবার, ০৮ আগস্ট ২০১২
উওম কুমার: পটুয়াখালীর বাউফলে ভালবাসার ফাঁদে ফেলে এক মুসলাম তরম্ননীকে ধমর্ানত্দরিত করে বিয়ে করেছেন পরিমল নামের এক হিন্দু যুবক। ওই তরম্ননী বর্তমানে বাউফল থানা পুলিশের হেফাজতে রয়েছে।জানাগেছ, পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের মেয়ে নুপুর (২২) এর সাথে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের কানাই পালের ছেলে পরিমল পাল (৩০) তার প্রকৃত পরিচয় গোপন করে প্রেমের সম্পর্কর্ গড়ে তোলে। দীর্ঘ ৫ বছর ধরে চলে এ প্রেম। এক পর্যায় তা শাররীক সম্পর্কে গড়ায়। এর পর নুপুর তাকে বিয়ে করার জন্য চাপ দিলে প্রায় ৮ মাস আগে (গত বছর ডিসেম্বর মাসে) রিপন তাকে পটুয়াখালীর পুরাতন বাজারের একটি মন্দীরে নিয়ে যায়। তখন নুপুর জানতে পারে তার প্রেমিক রিপন মুসলমান নয়, হিন্দু। তার প্রকৃত নাম পরিমল। পিতা-মাতা হারা নুপুর প্রেমিককে হারানোর ভয়ে তখন ওই মন্দিরে বসে দেব-দেবীকে স্বাৰী রেখে কপালে সিঁদুর ও হাতে শাখা পরে পরিমলকে বিয়ে করেন। এর পর তারা স্বামী স্ত্রী হিসাবে বরগুনার আমতলী বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। গত কয়েক দিন আগে পরিমল গ্রামের বাড়ি আসার কথা বলে আর বাসায় ফিরে না গেলে নুপুর তাকে খুঁজতে আজ মঙ্গলবার দুপুরের আমতলি থেকে পরিমলের গ্রামের বাড়ি বাউফলের ছদ্রকান্দায় চলে আসে। সেখানে এসে জানতে পারেন তার স্বামী পরিমল বাকের গঞ্জ থানার ভাড়াশালা গ্রামে আরেকটি বিয়ে করে সেখানে অবস্থান করছেন। হতাশ হয়ে পরেন নুপুর। কোথায় যাবেন, কি করবেন। স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান বিষয়টি জানতে পেরে এক চৌকিদার মাধ্যমে তাকে সন্ধ্যার আগে বাউফল থানায় পাঠিয়ে দেন। নুপুর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।