মঙ্গলবার, ২৪ জুলাই ২০১২
উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: বাউফলের মদনপুরা-বিলবিলাস বাজার সংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে৷এ সেতুটি পার হতে গিয়ে প্রতিদিন স্কুল, কলেজগামী শিৰার্থী, মহিলা ও শিশুরা দূর্ঘটনার শিকার হচ্ছেন৷ বাউফল সদর, মদনপুরা ও কনকদিয়া ইউনিয়নের মানুষের যাতায়তের জন্য বিলবিলাস বাজার সংলগ্ন খালের উপর এই সেতুটি নির্মান করা হয়৷ বিগত সিডরে সেতুটি ৰতি গ্রস্থ হলেও তা আজ পর্যনত্ম মেরামত করা হয়নি৷ অথচ
এই সেতুটির কাছেই একটি হাই স্কুল ও একটি মাদ্রাসা রয়েছে৷ বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ ফিরোজ আলম বলেন, এই সেতু পার হতে গিয়ে গত এক বছরে তার স্কুলের ২৫/৩০ জন ছাত্রছাত্রী দূর্ঘটনার শিকার হয়েছে৷ স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল রব জানান, এই সেতুর কাছেই বিলবিলাস বাজার৷ বিকল্প কোন পথ না থাকায় মদনপুরা ও কনকদিয়া ইউনিয়নের মানুষ এই সেতুটি দিয়ে বাজারে আসেন৷ অথচ সেতুটি সংস্কার কিংবা পূনঃনির্মাণে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷