বৃহস্পতিবার, ১০ মে ২০১২
উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: আজ জাতীয় ও আঞ্চলিকসহ কোন ধরনের পত্রিকাই আসেনি বাউফল শহরে৷ গুজব ছড়িয়ে পরেছে পত্রিকা পুড়ে ফেলার৷ এতে ক্ষুব্ধ হয়েছে পাঠকরা৷ পত্রিকা না পেয়ে অলস সময় কাটিয়েছেন হকাররা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার জানান, আজ দৈনিক ও আঞ্চলিক পত্রিতাগুলোতে বাউফলের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হওয়ায় একটি কুচক্রী মহল পত্রিকাগুলো বাউফল আসার আগেই উত্কোচের বিনিময়ে সকল পত্রিকা ক্রয় করে নিয়েছেন৷ ফলে পত্রিকার পাঠকরা অনেটাই হতবাক হয়েছে৷
মোশারেফ নামের এক পাঠক জানান, বাউফল পৌরসভার নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি ৷ এসময় পত্রিকা গুরুত্বপূর্ণ সব সংবাদ প্রকাশিত হয়৷ আজ পত্রিকা না আসায় অনেক আমার মত অনেক পাঠকই পত্রিকা না পড়ে সময় কাটিয়েছেন৷ রাবি্ব নামের অপর একজন পাঠক অভিযোগ করে বলেন, অনেক প্রার্থীই আচর বিধি লঙ্ঘন করে বসে আছেন৷ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় তাদের ভোট নষ্ট হবে ভেবে পত্রিকা আসার আগেই গায়েব করে দিয়েছেন৷