বাউফল প্রতিনিধি :
বাউফলে আজ মঙ্গলবার এক গৃহ বধূকে যৌন হয়রানির জের ধরে স্বামীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ভাংচুর করা হয়েছে বাড়ি ঘর। পুড়িয়ে দেয়া হয়েছে একটি মটর সাইকেল। দাশপাড়া ইউপির পূর্ব খেজুর বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, কালাইয়া বন্দরের বাসিন্দা কামাল প্যাদার স্ত্রী লাইজু বেগম কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে পূর্ব খেজুর বাড়িয়া গ্রামে এক আতি্বয়ের বাড়িতে যাওয়ার পথে চৌমোহনী বাজারের কাছে এলে সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা মাসুম বিলস্নাহর ছোট ভাই মোতাচ্ছের বিলস্নাহ তার সাঙ্গোপাঙ্গ নিয়ে তাকে যৌন হয়ারি করে। এসময় সাথে থাকা ওই গৃহবধূর খালাতো ভাই প্রতিবাদ করলে তাকে মারধর করে মোতাচ্ছের বিলস্নাহ ও
তার সাঙ্গোপাঙ্গরা। ওই ঘটনার জের ধরে ঘটনার দিন সকাল ১১ টার দিকে ওই গৃহবধূর স্বামী কামাল প্যাদার নেতৃত্বে ৮/১০ টি মটর সাইকেল নিয়ে ২০/২৫ জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মোতাচ্ছের বিলস্নাহর বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচর করে। কুপিয়ে ৰতবিৰত করে ঘরের বেড়া ও দরজা। এসময় বাড়ির লোকজন সম্মিলিত ভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পাল্টা হামলা চালায়। হামলায় গৃহবধূর স্বামী কামাল মৃধা (৩০), সোহেল (২০), নুরম্নন্নাত (২২) ও নাসিরকে (২০) কুপিয়ে জখম করে। অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া একটি মটর সাইকেল পুড়িয়ে দেয় ওই বাড়ির উত্তেজিত লোকজন। বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফলে গৃহ বধূকে যৌন হয়রানি স্বামীসহ ৪ জনকে কুপিয়ে জখম বাড়ি ভাংচুর || মটর সাইকেলে আগুন
বুধবার, ২৫ এপ্রিল ২০১২