বাউফলে বিরোধপূর্ণ ওয়ারিশ জমির দখল নিতে মহিলাসহ তিন জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহতদেরকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে নাজিরপুর ইউপির বড়ডালিমা গ্রামের নুরুল হক হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, আনোয়ার কবিরাজের জমিতে ওয়ারিশ দাবী করে দখলে নিতে একই এলাকার ফোরকান ও তার লোকজন বেঁড়া দিতে গেলে আনোয়ার কবিরাজ ও তার স্ত্রী রাশিদা বেগম বাঁধা দেয়। এসময় ফোরকানের নেতৃত্বে বশির ও রহিমসহ ৪-৫ জনের একটি সন্ত্রাসী গ্ররুপ তাদের ওপর লাঠিসোটা, লোহার রড ও শাবল নিয়ে হামলা চালায় এবং বসত ঘরে ঢুকে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এতে আনোয়ার কবিরাজ (৪৫),
আনোয়ার কবিরাজের স্ত্রী রাশিদা(৪০) ও রত্তন মৃধা(৬৫) নামের তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে বাউফল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে বাউফল থানায় মামলা করবেন বলে আনোয়ার কবিরাজ জানান।
এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) নরেশ চন্দ্র কর্মকারকে ফোন করা হলে, তিনি রিসিভ করেন নি। তবে এসআই মোফাজ্জল জানান, হুইপ এলাকায় থাকায় ওসি ব্যসত্দ আছেন। হামলার বিষয়ে এখন পর্যনত্দ কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।
বাউফলে জমি দখল নিয়ে সন্ত্রাসী হামলায় এক মহিলাসহ আহত-৩
বুধবার, ২৫ এপ্রিল ২০১২