Thu05232013

Last update05:02:31 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

বাউফলে নলকুপের পানিতে গোসল করা নিয়ে সংঘর্ষ

রবিবার, ২২ এপ্রিল ২০১২

বাউফল প্রতিনিধি :বাউফলে নলকুপের পানিতে গোসলকরাকে কেন্দ্র করে সংঘর্ষে রিয়াজ মৃধা (২৮) নামের এক যুবককে কুঁপিয়ে জখম করা হয়েছে৷ তাকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে৷ শনিবার বিকালে কালাইয়া ইউপির মধ্যকালাইয়া গ্রামেরএ ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানায়, শংকর ভূঞা বাড়ির নলকুপের পানিতে গোসল করতে গেলে দুলাল ও তার প্রতিবেশি কামালের কথা কাটাকাটির একপর্যায়ে কামাল ও তার ভাই নেছার উদ্দিন মিলে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে৷ এ খবর পেয়ে দুলালের ভাই রিয়াজ মৃধা এগিয়ে গেলে তাকে দাঁ দিয়ে কুঁপিয়ে গুরম্নতর জখম করা হয়৷ স্থানীয়রা রিয়াজকে বাউফল হাসপাতালে ভর্তি করেন৷ বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, এ ঘটনায় বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে৷ ###

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।