Wed05222013

Last update08:25:34 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

বাউফলে মন্দিরে পূঁজো দেওয়াকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ-নারীসহ আহত ১৫

রবিবার, ১৫ এপ্রিল ২০১২

উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: মন্দিরে পূঁজা দেওয়াকে কেন্দ্র করে বাউফলে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপৰে ১৫ জন আহত হয়েছে৷ পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন৷ শনিবার বিকাল ৪ টায় উপজেলার কবিরকাঠী গ্রামের সার্বজনীন কালী মন্দির মাঠে এ ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানায়, প্রায় দেড়শত বছরের পুরাতন ও এলাকার সনাতন ধর্মাবম্বী ভক্তবৃন্দের প্রিয়(কালীমাতা, শীতলা মাতা ও রৰাকালির বিগ্রহ প্রতীমা সজ্জিত) কালিশুরী ইউপির কবিরকাঠী গ্রামের সার্বজনীন কালী মন্দিরে প্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে পূঁজা অর্চনার আয়োজন করা হয়৷ কিন্তু ওই মন্দিরের সেবাইত (পুরোহিত) নিয়ে দীর্ঘ দিন ধরে কালিশুরি ও কবির কাঠী গ্রামের দুই ব্রাক্ষ্মন সমাজের মধ্যে বিরোধ চলে আসছিল৷ ঘটনার সময় কালিশুরী গ্রামের সমীর রঞ্জন চক্রবর্তী তার অনুসারিদের নিয়ে মন্দিরে পূঁজা দিতে আসলে পাশের কবিরকাঠী গ্রামের কমলেশ চক্রবর্তী তার অনুসারীদের নিয়ে বাধাঁ দেন৷ এতে উভয় গ্রম্নপ লাঠিসোটা ও ধারলো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে সমীর চক্রবর্তী(৬০), রিন্টু চক্রবর্তী(৩৮), দুলাল চক্রবর্তী(৩৫), অধীর চক্রবর্তী(৪৫), যুতিকা চক্রবর্তী(২৮), দীপঙ্কর চক্রবর্তী(২৫), নিলু চক্রবর্তী(৮০) কমলেশ চক্রবর্তী(৪১), কুনতি চক্রবর্তী(৫৫) ও বিধান চক্রবর্তী (৩৫) সহ উভয় গ্রম্নপের কমপৰে ১৫ জন অহত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পেঁৈছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্্ের ভর্তি করেন৷ এ ঘটনায় ওই এলাকায় হিন্দু সমাজের দুই গ্রম্নপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে৷বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শানত্ম রয়েছে৷ তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ ###

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।