Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২

বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। রাত ১২:০১ মিনিটে স্থানীয় পাবলিগ মাঠে স্থাপিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর শুরু হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,বাউফল রিপোটার্স ইউনিটি,বাউফল প্রসক্লাব, বাউফল ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, বাউফল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পন করে। সূর্য্য উদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৭ঃ৩০ মিঃ উপজেলা চত্তর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাউফল সদর রোড প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনার হয়ে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে সকল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।