Sun05192013

Last update07:58:44 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

বাউফলে ট্রাকট্ররের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু নিহত

শনিবার, ২১ জানুয়ারী ২০১২

উত্তম কুমার: একে একে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়ার পর জন্ম হয় একটি পুত্র সন্তান। সকলের আদরে সোহাগ পেয়ে বেড়ে উঠতে থাকে সে। বেশি বড় হতে পারেনি। চার বছরে কেবল পা দিয়েছে। ঠিক সেই সময়ে সর্বনাশা ঘাতক ট্রাকট্ররের চাকায় পিষ্ট হয়ে মৃতু্যর কোলে ঢলে পড়ে একমাত্র পুত্র সন্তানটি। আজ শুক্রবার বিকালে বাউফলের কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সন্তানটির নাম আবদুল্লাহ। সে একই গ্রামের কৃষক নজরুল ইসলাম হাওলাদার। তিন কন্যা সন্তানের পর জন্ম নেয়া একমাত্র পুত্র
সন্তানকে হারিয়ে পিতা-মাতা পাগল প্রায়। ওই গ্রামে এখন শোকের মাতম চলছে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে নজরুল ইসলাম নামের ওই কৃষক বাড়ির পাশে ট্রাকট্রর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ট্রাকট্ররের চালকের আসনে বাবার সাথে বসা তিন বছরের এক মাত্র পুত্র সন্তান আবদুল্লাহ হঠাৎ নিচে পরে ট্রাকট্ররের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ##

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।