রবিবার, ১৫ এপ্রিল ২০১২
উত্তম কুমার,বাউফল প্রতিনিধি: বাউফলে পঞ্চম শ্রেনীর দুই ছাত্রীকে যৌন হয়রানি করায় এক প্রধান শিৰকের বিচার দাবী করে বিৰোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ আজ রোববার সকাল ১১ টায় উপজেলার ৩৩ নং মধ্য কালাইয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবক ও ছাত্রছাত্রীরা কালাইয়া বন্দরের বিভিন্ন সড়কে এক বিৰোভ মিছিল শেষে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিৰামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে৷বিদ্যালয়ের অবিভাবক মোঃ ফকু মৃধা জানান, এর আগে ওই বিদ্যালয়ের প্রধান শিৰক মো. আনছার উদ্দিনের বিরম্নদ্ধে তিনি বাদী হয়ে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করলেও পুলিশ আসামীকে গ্রেফতার করছে না৷
বিদ্যালয়ের একাধিক অবিভাবক ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, প্রধান শিৰক মো. আনছার উদ্দিনের কাছে ২ এপ্রিল সকালবেলা ওই স্কুলের পঞ্চম শ্রেনীর দুই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে আনছার উদ্দিন তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হযরানি করেন৷উপজেলা শিক্ষা অফিসার মো. লুত্ফর রহমান জানান, এ বিষয়ে গভীর তদনত্ম করা হয়েছে৷ এখন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷