রবিবার, ০১ এপ্রিল ২০১২
বাউফল প্রতিনিধি: বাউফলে শিৰক কর্মচারী নিয়োগে সম্ভাব্য আওয়ামী লীগ দলীয় প্রাথীদের নিয়োগ নিশ্চিত ও উত্কোচের টাকা গ্রহনে মতের মিল না হওয়ায় এক মাদ্রাসা সুপারকে সাময়িক বরখাসত্ম করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে রামনগর তাঁতেরকাঠী ছলেহিয়া দাখিল মাদ্রাসার সুপার আ. ত. ম. আব্দুর রব-এর বিরম্নদ্ধে মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক জরম্নরী সভায় ওই সিদ্ধানত্ম নেওয়া হয়৷
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রসার এক সিনিয়র মৌলভী জানান, মাদ্রাসার ৪ জন সহকারী শিৰক ও ১ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ এতে সম্ভাব্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিয়োগ ও প্রার্থীদের কাছ থেকে সম্ভাব্য উত্কোচ গ্রহনের টাকা কে কত পাবেন এ বিষয়ে সভাপতির সাথে মতের মিল না হওয়ায় এ ধরনের সিদ্ধানত্ম নেওয়া হয়েছে৷ রেজুলেশনে জাতীয় পতাকা অবমাননা, পাবলিক পরীৰায় অতিরিক্ত ফি আদায়, মাদ্রাসার গাছ বিক্রির টাকা আত্মসাত্সহ একাধিক গুরম্নত্বপূর্ন অভিযোগের বিষয় আনা হলেও তা সম্পূর্ন সত্য নয়৷ এব্যপারে মাদ্রাসার সভাপতি এসএম মহসীন জানান, ম্যানেজিং কমিটির জরম্নরী সভায় সুপার আব্দুর রবের উপস্থিতিতে তার বিরম্নদ্ধে জাতীয় পতাকা অবমাননা, টিউশন ফি, মাদ্রাসার গাছ বিক্রি, পাবলিক পরীৰায় অতিরিক্ত ফি আদায়সহ অন্যান্য খাতের টাকা আত্মসাত্সহ শিৰক-কর্মচারী নিয়োগের নামে বার বার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ অপচয়, স্বীকৃতি নবায়নে অবহেলাসহ মাদ্রাসা পরিচালনায় অনিয়ম-দূর্নীতির অভিযোগ প্রাথমিক তদনত্মে প্রমানিত হওয়ায় এধরনের সিদ্ধানত্ম নেওয়া হয়েছে৷ এসব বিষয়ে বার বার সতর্ক করা হলেও সুপার তা মানছিলেন না৷ এব্যপারে সুপার রব জানান, উদ্দেশ্যমূলক ভাবে তাকে বরখাসত্ম করা হয়েছে৷ তার বিরম্নদ্ধে আনিত অভিযোগ সত্য নয়৷