Tue05212013

Last update09:34:18 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩জন মহিলা আহত

শনিবার, ২৮ এপ্রিল ২০১২

উত্তম গোলদার: মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামে বিরোধপূর্ন জমির একটি আম গাছের আম পাড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকালে প্রতিপক্ষের হামলায় ৩জন মহিলা আহত হয়েছে৷ আহতরা হচ্ছে সাজু বিবি(৬৫),মমতাজ বেগম(৪৫) ও জয়ফুল বেগম(৫২)৷ তাদেরকে মির্জাগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, মমতাজ বেগমের সাথে প্রতিবেশি মনির বয়াতির(৪৮) জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল৷ ঘটনার দিন বিকালে মমতাজ বেগম বিরোধীয় জমির একটি আম গাছের আম পাড়তে যায়৷ এ সময় মনির বয়াতি তার লোকজন নিয়ে বাধাঁ দেয় এবং মমতাজ বেগমকে কুপিয়ে আহত করে৷ তাকে তার পরিবারের লোকজন বাঁচাতে এলে অন্য দু'জনকেও কুপিয়ে আহত করে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।