Tue05212013

Last update08:29:50 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

"আওয়ামীলীগ প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা" -তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড.মোঃ আফজাল

শুক্রবার, ১৩ এপ্রিল ২০১২

উত্তম গোলদার: আওয়ামীগীগের তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন বলেছেন, আওয়ামীলীগ প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা৷ অথচ বিগত চার দলীয় জোট সরকারের আমলে বরিশাল সহ গোটা দক্ষিন অঞ্চেলের জেলা ও উপজলায় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা নৌকায় ভোট দেয়ার অপরাধে মানুষ হত্যা সহ অগি্ন সংযোগ,লুটপাট,হামলা ও মামলা দিয়ে হয়রানি করেছে৷ জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দক্ষিনাঞ্চলে কোন হামলা,মামলা কিংবা রাজনৈতিক হত্যা কান্ডের ঘটনা ঘটেনি৷ গতকাল শুক্রবার মির্জাগঞ্জের সাধক মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহঃ) এর মাজারে জুম্মার নামাজ আদায় শেষে শত-শত মুসুল্লীদের উদ্দেশে তিনি এ কথা বলেন৷ তিনি আরও বলেন,ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে দেশকে আন্তজর্াতিক ভাবে মর্যাদা সম্পন্ন করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর৷ এ সময় উপজেলা্ নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন ও জেলা এবং উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।