Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) এর মাজার জিয়ারত করেন সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহ

শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১২

মির্জাগঞ্জের সুফি সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) এর মাজার শরীফ গতকাল শুক্রবার পরির্দশন ও মাজার শরিফ জিয়ারত করেন আওয়ামীলীগের শীর্ষ নেতা সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহ। দক্ষিন অঞ্চলের সর্ব শেষ জেলা পটুয়াখালী জেলার নতুন থানা রাঙ্গাবালী উপজেলা এবং তিনটি সেতু উদ্ধোধন উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগমনের লক্ষে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগসহ এর অংগ-সংগঠনের নেতা কর্মীদের চাঙ্গা ভাব করার জন্য এ সফর করা হচ্ছে বলে নির্ভর যোগ্য সুত্রে জানা গেছে। এ সময় তার সাথে ছিলেন জনতা ব্যাংক এর ডাইরেক্টর এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাবনা-বেতাগী-এর সংসদ সদস্য মোঃ গোলাম হাবিব টুলু,বানরীপারা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক,পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ মৃধা, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি মোঃ আহসান,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন, হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) এর মাজার শরীফ এর মাজার কমিটিন সাধারন সম্পাদক মোঃ মন্নান হাওলাদার, মির্জাগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল কালাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাশির উদ্দিনসহ স্থাণীয় নেতা-কর্মীরা।

রিপোর্ট- উত্তম  সম্পাদনা- পলাশ


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।