মঙ্গলবার, ০১ মে ২০১২
মির্জাগঞ্জ প্রতিনিধি: গতকাল সকালে মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে পিয়ারা বেগম(৩৮)নামে এক মহিলা নিজ ঘড়ের আড়ার সাধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে৷ জানা যায়, উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ
বেলাল হাওলাদেরর স্ত্রী, দুই সন্তানের জননী পিয়ারার বেগম নিজ ঘরে কেউ না থাকায় এ সুযোগে তিনি ঘড়ের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ পরিবার সূত্রে জানা যায়, পিয়ারা বেগম দীর্ঘ দশ বছর পর্যন্ত মানসিক রোগে ভুগছিলেন৷


