Thu06202013

Last update05:20:48 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

ষাট বছর পার হলেও ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

  • পিডিএফ

রবিবার, ২২ এপ্রিল ২০১২

উত্তম গোলদার: ষাট বছর পার হলেও মোঃ কালাম মলি্লকের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা এমনকি ভিজিডি ও ভিজিএফ৷ দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় প্রচন্ড অভাব-অনাটনের মধ্যে খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন৷ ভিক্ষা বৃত্তিকে ঘৃনা করায় নিজেকে আত্ননির্ভশীল হওয়ার নানা চিন্তা মাথায় নিয়ে এ পথ বেঁচে নিয়েছে তিনি৷ মির্জাগঞ্জ উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের কালাম মলি্লক শাক-পাতা বিক্রির আয় দিয়ে চলে তার সংসার৷ উপজেলা সদর সুবিদখালী বাজারে কচুশাক,ধনে পাতা,কচুর লতি,কলার মোচক এবং লাউশাখ ফেরি করে বিক্রি করেন তিনি৷ তার সাথে যোগাযোগ করা হলে এ প্রতিনিধিকে জানান,এত কষ্ট আর ভালো লাগেনা৷ সারা দিন কষ্ট করে ৮০-৯০ টাকা আয় হয়৷ এতে কি ৫ জনের সংসার চলে৷ তার সংসারে স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলে রয়েছে৷ স্ত্রী মুকুল বেগম অন্যের বাড়িতে কাজ করে৷ বড় মেয়ে উপজেলার এনএস আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী৷ যে টাকা আয় হয় তা দিয়ে এক সের চাল,তৈল,মরিচসহ অন্যনো্য কেনা তো দুরের কথা মাছ কেনার কথা মুখেও আনতে পাড়িনা৷ তা দিয়ে খেয়ে না খেয়ে আমাদের দিন চলে৷ তিনি বলেন, নিজের ২০ শতাংশ জমি রয়েছে৷ তাতে দুইমাসের খোরাক হয় না৷ আর সারা বছর অন্যের জমিতে এমনকি বিভিন্ন রাস্তার পাশে কচুর লতিসহ অন্য শাক-পাতা তুলে বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার এবং মেয়ের লেখা-পড়া৷ দুঃখের সাথে বলেন,সিড়রের পর সৌদির টাকায় এক খানা ঘর পেয়েছি৷ বয়স্ক ভাতা, ভিজিডি,ভিজিএফ-এর কথা মেম্বার-চেয়ারম্যানদের কাছ বললে তারা ধমক দেয়৷ গরীব বলে কি আমাদের কোন কিছুর অধিকার নেই৷ চিকিত্‍সার কথা বললে তিনি আরো বলেন, যেখানে সংসার চালাতে কষ্ট হয় সেখানে আবার নিজেদের চিকিত্‍সা৷ এই সামান্য আয় দিয়ে কোন মতে সংসার চললেও বাজারে দ্রব্যমূল্যর দাম যে ভাবে বাড়ছে সে ভাবে আমার শাক পাতার দাম বাড়ছে না৷ এ রকম বাড়তে থাকলে তাতে মনে হয় অনাহারে-অর্ধাহারে থাকতে হবে৷ এ ব্যাপারে দক্ষিন আমড়াগাছিয়া ওয়র্াডের মেম্বার মোঃ ওয়ারেজ খান জানান, এবছর তার নামটি তালিকা ভূক্ত করতে পারেনি৷ তবে আগামীতে নতুন করে নাম দেওয়া হলে তার নাম তালিকায় দেওয়ার কথা স্বীকার করেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।