Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

মির্জাগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য কমিটির পরিকল্পনা সভা

  • পিডিএফ

রবিবার, ১৫ এপ্রিল ২০১২

উত্তম গোলদা: মির্জাগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল রবিবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেঙ্ মিলনায়তনে জাতিসংঘের তিনটি অংগ সংগঠনের সহযোগিতায় মা ও শিশু স্বাস্থ্য (এমএনএইচ) কমিটির প্রথম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ৷ স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের বরিশাল ডিভিশনাল সমন্বয়কারী ডাঃ দেলোয়ার হোসেন৷ সভায় এই উদ্দেশ্যে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবসহ বিভিন্ন সমস্যার কারনে হাসপাতাল মুখী করার জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি করন, উপজেলার দুর্গম এলাকায় ৪টি কমিউনিটি ক্লিনিক এবং ৪টি এফ,ডবি্লউ,সি উন্নীত করার প্রয়োজীয় ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়৷ সভায় মা ও শিশু মৃতু্যর হার কমানোর লক্ষ্যে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান,সদস্য সচিব স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা জুঁই,আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে কাজী মোখলেচুর রহমান এবং অধ্যাপক ইউনুচ আলী সরদার প্রমূখ৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।