Thu06202013

Last update05:20:48 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

মির্জাগঞ্জে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের খাদ্য বিতরণ

  • পিডিএফ

বুধবার, ১১ এপ্রিল ২০১২

উত্তম গোলদারমির্জাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় মত্‍স্য বিভাগের উদ্যোগে গতকাল ইসিআরআরপি এর আওতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগীতায় উপজেলার কার্প জাতীয় মত্‍স্যচাষীদের মাঝে বিনা মূল্যে প্রত্যেককে ২০ কেজি করে চুন, ৫ কেজি করে সার এবং ২৫ কেজি করে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে৷ সিডরে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের উদ্ধুদ্বকরণ ও মাছ চাষ সমপ্রসারনের লক্ষ্যে এগুলো বিতরণ করা হয়৷ বিতরণকালে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহমেদ, ইউএনও মো. মিজানুর রহমান, ইসিআরআরপি এর মত্‍স্যচাষ বিশেষজ্ঞ ড. মোঃ মমতাজ উদ্দিন ও মত্‍স্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।