বুধবার, ১১ এপ্রিল ২০১২
মির্জাগঞ্জ প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলার সর্বত্র গতকাল বিকালে জলকম্পন হয়৷ জলকম্পনের ফলে এলাকার লোকজন ভীত হয়ে পড়ে৷ এসময় উপজেলা শহরের বিভিন্ন পুকুর ও স্থানীয় পায়রা ও শ্রীমন্ত নদীর পানি ফুঁসে উঠে৷ প্রত্যক্ষ দর্শীরা জানান প্রায় ১ ফুট উঁচুতে পানি উঠে যায়৷ নদীতে অস্বাভাবিক ঢেউ হয় এ সময়৷ বিকাল ৩ টা ৫ মিনিট হতে ১০ মিনিট স্থায়ী জলকম্পন দেখার জন্য শত শত লোক নদী ও পুকুর পাড়ে ভীড় করে৷ জলকম্পনের সময় মির্জাগঞ্জ উপজেলা শহরে হিন্দু বাসা-বাড়ী থেকে উলুধ্বনি শোনা যায়৷


