শুক্রবার, ১৬ মার্চ ২০১২
মির্জাগঞ্জ প্রতিনিধি:মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বিধবা মহিলার মৃতু্য হয়েছে৷ জানা যায়, গতকাল বিকেলে হযরত ইয়ার উদ্দীন খলিফা (রহঃ) দরগাহ শরীফ সংলগ্ন সড়কে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় গোলভানু (৫০) নামে এক মহিলা গুরুতর আহত হয়৷ স্থানীয় লোকজন তাকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে
এবং পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্স যোগে নেওয়ার পথে উপজেলার ছৈলাবুনিয়া নামক স্থানে মারা যায়৷ থানা পুলিশ মাইক্রোবাসটি সহ ড্রাইভারকে আটক করেছে৷ নিহত মহিলার বাড়ি উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে৷


