বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
উত্তম গোলদার ॥ মঙ্গলবার মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পনের মধ্যে দিয়ে এই দিবসের কর্মসূচী শুরু হয়। সকালে উপজেলা শহরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বের করা হয় প্রভাত ফেরী। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.
মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী হাওলাদার ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মল্লিক প্রমূখ। পরে এখানে স্থানীয় উপজেলা শিল্প কলা একাডেমির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


