Sun05192013

Last update08:46:07 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

মির্জাগঞ্জের ক্রীড়াঙ্গনের দৈন্যদশা নেই কোন কার্যক্রম

  • পিডিএফ

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২

উত্তম গোলদার,মির্জাগঞ্জ: এক সময়ে প্রানচঞ্চল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গন এখন যেন ঘুমিয়ে আছে৷ খেলা-ধুলা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে৷ ক্রীড়াঙ্গানকে জাগিয়ে রাখতে নেই কোন উদ্যেগ৷ রয়েছে সুষ্ঠ ব্যাবস্থাপনার অভাব৷ উপজেলা ক্রীড়া সংস্থা নামক একটি প্রতিষ্ঠান আছে৷ কমিটি থাকলেও তাদের নেই কোন কার্যক্রম৷ এক সময় মির্জাগঞ্জে ফুটবল,ভলিবল,আন্তঃস্কুল,আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার পাশা-পাশি বিভিন্ন ক্লাবের খেলা হতো পুরো মৌসুম জুড়ে৷ এখন আর সেইসব নেই বললেই চলে৷ বেশ কয়েকটি ক্লাব আছে যা ক্রীড়াঙ্গনকে আলোকিত করে রাখতো৷ বর্তমানে এ উপজেলায় নিয়মিত কোন ফুটবল বা ক্রিকেট টুনর্ামেন্ট না হওয়ায় সম্ভাবনাময় কোন খেলোড়ার তৈরী হচ্ছে না৷ মাঝে মধ্যে দু'একটা টুনর্ামেন্ট হলেও তা সৌখিন বলা চলে৷ নিয়মিত নেই কোন আয়োজন৷ প্রতি মৌসুমে উপজেলার মির্জাগঞ্জ উপজেলার দরগাহ শরীফ হাই স্কুল মাঠ,সুলতানাবাদ হাই স্কুল মাঠ,ঝাটিবুনিয়া হাই স্কুল মাঠ এবং সুবিদখালী হাই স্কুল মাঠে ফুটবল টুনর্ামেন্ট অনুষ্ঠিত হত৷ সেখানে অংশ গ্রহন থাকে স্থানীয় দু'চারটি দলের৷ পৃষ্ঠপোশকতা অর্থনৈতিক সংকটের কারনে মির্জাগঞ্জ উপজেলা ক্রীড়াঙ্গনে চলছে দৈন্য দশা৷ স্কুল গুলোতে প্রতি বছর গতানুগতিক ধারায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷প্রাক্তন খেলোয়াড়া বলেন, আগেরমত ক্রীড়াঙ্গনের যৌলশ আর নেই৷ সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং অর্থনেতিক সমস্যাসহ বিভিন্ন কারনে আজ মির্জাগঞ্জের ক্রীড়াঙ্গনের এ অবস্থার সৃষ্টি হয়েছে৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।